১৫ আগস্ট, ১৯৪৭। গোটা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন কোথায় ছিলেন মহাত্মা গান্ধী? দিল্লির রাজপথে যখন তেরঙ্গা পতাকার সমুদ্র, গণপরিষদে যখন 'মহাত্মা গান্ধী কি জয়' ধ্বনি, তখনই স্বাধীনতার স্থপতি নিজেকে সরিয়ে নিয়েছিলেন সব উৎসব থেকে। কেন? কারণ তাঁর চোখে স্বাধীনতা এসেছিল দেশভাগের রক্তস্নানের মধ্য দিয়ে, আর সেই ক্ষত বুকে নিয়ে তিনি বেছে নিয়েছিলেন এক নিঃসঙ্গ সংগ্রামের পথ।
দিল্লি ছেড়ে কলকাতায় কেন এলেন গান্ধীজি?
স্বাধীনতার ঠিক দু'সপ্তাহ আগে, ১৩ আগস্ট ১৯৪৭ সালে বিকেল তিনটে নাগাদ কলকাতার বেলেঘাটার জরাজীর্ণ 'হায়দারী মঞ্জিল'-এ পা রাখেন মহাত্মা। দেশ তখন সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে জ্বলছে। কলকাতা, নোয়াখালী, বিহার ও পাঞ্জাবের রাজপথে তখন রক্তের বন্যা। এই নরসংহার থামাতেই তিনি কলকাতায় এসেছিলেন, কিন্তু শুরুতে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। প্রিয়জনদের হারানো ক্ষুব্ধ জনতা তাঁর গাড়ি ঘিরে অভিশাপ দিতে থাকে। শান্ত মুখে গান্ধীজি বলেন,